ICT

ICT Viva Q
১. কম্পিউটার কী?

উত্তর: কম্পিউটার হল একটি ইলেকট্রনিক যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে।

২. কম্পিউটারের ভাষা কী?

উত্তর: কম্পিউটারের ভাষা বাইনারি, অর্থাৎ ০ (শূন্য) এবং ১ (এক)। যাকে ম্যাশিন ল্যাংগুয়েজ বলা হয়। কম্পিউটার ০ এবং ১ ছাড়া কোন কিছু বোঝে না।

৩. কম্পিউটার অর্থ কী?

উত্তর: কম্পিউটার (Computer) শব্দটি গ্রিক “কম্পিউট” (compute)শব্দ থেকে এসেছে। Compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর কম্পিউটার (Computer) শব্দের অর্থ গণনাকারী যন্ত্র।

৪. ICT অর্থ কী?

উত্তর: ICT এর পূর্ণরূপ হলো: Information and Communications Technology (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

৫. ডাটা ও তথ্য কি?

উত্তর: ডাটা অর্থ কোনো কিছুর উপাত্ত। আর তথ্য হলো, এক বা একাধিক সাজানো অর্থবহ ডাটা।

৬. কম্পিউটারের অংশ কয়টি?

উত্তর: কম্পিউটারের অংশ ৪ টি। ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট।

৭. প্রসেসর কি? এর কয়টি অংশ?

উত্তর: প্রসেসর একটি নিয়ন্ত্রণকারী সার্কিট, একে কম্পিউটারের ব্রেইন বলা হয়। প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে। এর ৩ টি অংশ।

৮. মাদারবোর্ড কি?

উত্তর: মাদারবোর্ড হল ব্যক্তিগত কম্পিউটারের মতো জটিল ইলেকট্রনিক সিস্টেম এর মূল সার্কিট বোর্ড। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়।

৯. RAM কি?

উত্তর: RAM এর পূর্ণরূপ অর্থ হচ্ছে Random Access Memory. RAM হল উদ্বায়ী প্রকৃতির মেমোরি, যার মানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে এর ডেটাগুলো মুছে যায়।

RAM হল কম্পিউটারের হার্ডওয়্যার একটি অংশ যা মাদারবোর্ডে সংযুক্ত থাকে।

১০. ROM কি?

উত্তর: Rom এর পূর্ণরূপ হল Read only memory. এই মেমরি স্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে সক্ষম।

১১. IC কি?

উত্তর: IC এর পূর্নরূপ Integrated circuit.

আইসি হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনীর সংক্ষিপ্ত রূপ। এটি সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙ্গুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী অঙ্গীভূত থাকে। কম্পিউটার, মোবাইল ফোন থেকে শুরু করে মাইক্রোওভেন পর্যন্ত যত রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি দেখা যায় তার অধিকাংশটিতেই আইসি দেখা যায়। আইসির কারণে আমরা অনেক সৃজনশীল ডিভাইস পেয়েছি।

১২. ASCII কোড কি?

উত্তর: ASCII এর পূর্ণ অর্থ হলো American Standard Code for Information Interchange, এটি বিশেষ ধরণের কোড পদ্ধতি যা অধিকাংশ মাইক্রোকম্পিউটারে বর্ণমালা সংখ্যা ও বিশেষ চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়।

১৩. সফটওয়্যার কি?

উত্তর: কম্পিউটারের ভাষায় রচিত কতগুলো নির্দেশের সমষ্টি কে সফটওয়্যার বলে।

১৪. কুলিং ফ্যান কি?

উত্তর: ছোট আকৃতির ফ্যান, যা প্রসেসরে উৎপন্ন তাপকে সরিয়ে দিয়ে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয়।

১৫. মাউস কী?

উত্তর: মাউস একটি ইনপুট ডিভাইস যা কম্পিউটারে পয়েন্টার বা কার্সার নিয়ন্ত্রন করে। এই পয়েন্টারটির মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন ফাইল, ফোল্ডার এবং অন্যান্য সমস্ত option খুলতে ও বন্ধ করতে পারি।

১৬. কিবোর্ড এর বিভিন্ন Key এর নাম লিখ?

উত্তর: কিবোর্ড এর বিভিন্ন Key এর নাম হলো: 1. Tab Key

2. Caps Lock Key

3. Shift Key

4. Spacebar

5. Enter Key

6. Backspace

7. Esc Key

8. Ctrl Key

9. Alt Key

10. Menu Key

১৭. IPS কি?

উত্তর: IPS হচ্ছে , Instant Power System যা মূলত Power Storage হিসেবে কাজ করে থাকে। IPS এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার রিজার্ভ করে এবং পরবর্তীতে Main লাইন বা বিদ্যুৎ সরবরাহের বন্ধে Back Up দেয়।

১৮. UPS কি?

উত্তর: UPS হচ্ছে Uninterruptible Power Supply ইইউপিএস হলো নিরবচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই ডিভাইস যাতে একটি ব্যাটারি থাকে যেটির মাধ্যমে অল্প সময়ের জন্য কম্পিউটারকে চালাতে পারি।

১৯. PC তে কি কি থাকে?

উত্তর: PC তে যা যা থাকে:

1. কেস

2. মাদারবোর্ড

3. সিপিউ

4. জিপিউ

5. র‍্যাম

6. মেমোরি বা স্টোরেজ ডিভাইস

7. কুলিং সিস্টেম

8. পাওয়ার সাপ্লাই ইউনিট

9. ডিস্প্লে বা মনিটর

10. অপারেটিং সিস্টেম

11. ইনপুট ডিভাইসেস – Input Devices, Mouse, Keyboard

২০. হার্ডডিস্ক কি?

উত্তর: সহজ ভাবে বলতে গেলে হার্ডডিস্ক হলো কম্পিউটারের মেমোরি। যেখানে বিভিন্ন ধরনের ডাটা, তথ্য জমা থাকে। আমরা মোবাইলে যেমন মেমোরি কার্ড ব্যবহার করি, ঠিক তেমনি কম্পিউটারের মেমোরি হলো হার্ডডিস্ক।

২১. ইনপুট কি?

উত্তর: যে ডিভাইস দ্বারা কোনো ডাটা বা সিগনাল প্রবেশ করে তাকে ইনপুট ডিভাইস বলে।

২২. ইনপুট ডিভাইসের নাম লিখ?

উত্তর: যে সমস্ত ইনপুট ডিভাইসগুলি সবথেকে বেশি ব্যবহৃত হয়, সেগুলি হল – কিবোর্ড, মাউস, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, ওয়েবক্যাম, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, বারকোড রিডার, জয়-স্টিক ইত্যাদি।

২৩. আউটপুট কি?

উত্তর: যে ডিভাইস দ্বারা কোনো ডাটা বা সিগনাল প্রদর্শিত হয় তাকে আউটপুট ডিভাইস বলে।

২৪. আউটপুট ডিভাইসের নাম লিখ?

উত্তর: যে সমস্ত আউটপুট ডিভাইসগুলি সবথেকে বেশি ব্যবহৃত হয়, সেগুলি হল – মনিটর, প্রিন্টার, হেডফোন, কম্পিউটার স্পিকার, প্রজেক্টর, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, জিপিএস, স্পিকার, প্লটার, ব্রেইল রিডার, স্পিচ-জেনারেটিং ডিভাইস ইত্যাদি।

২৫. MS অফিস কি?

উত্তর: MS অফিস বা মাইক্রোসফট অফিস ( Microsoft Office ) হচ্ছে কতগুলি আলাদা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সমন্বয়ে তৈরি অফিস ব্যবস্থাপনা করার একটি প্যাকেজ যাহা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে।

২৬. MS দ্বারা কি করা হয়?

উত্তর: Microsoft Office হল অফিস-সম্পর্কিত অ্যাপ্লিকেশন গুলির একটি সেটআপ যা মূলত ব্যবসা বা অফিসের উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

MS অফিস প্রাথমিক অফিসের কাজ গুলিকে সহজ করতে এবং কাজের ফলাফলকে আরও উন্নত করতে ব্যবহৃত হয়।

২৭. কম্পিউটারে ফাইল Save করাকে কি বলে?

উত্তর: কম্পিউটারে ফাইল Save করাকে ফাইল সংরক্ষণ করা বুঝায়।

২৮. Folder কি?

উত্তর: সহজ অর্থে ফোল্ডার হলাে এক ধরনের ফাইল যার ভেতরে অন্য ধরনের ফাইল সংরক্ষণ করা যায়। অন্যভাবে বলা যায়, ফোল্ডার হলাে কম্পিউটার মেমোরিতে এমন এক ক্ষুদ্র অংশ বা আধার যাতে বিভিন্ন ধরনের বা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইল সংরক্ষণ করা যায়।

২৯. কপি করার শর্টকাট Key?

উত্তর: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য

Ctrl + C শর্টকাট Key.

৩০. পেস্ট করার শর্টকাট Key?

উত্তর: কপি করা টেক্সট সহজে পেস্ট করার জন্য Ctrl + V শর্টকাট Key.

৩১. Entet এর কাজ কি?

উত্তর: কম্পিউটারকে কোন নির্দেশ দিয়ে তা কার্যকর করতে এই Key ব্যবহার হয়। লেখা লেখির জন্য নতুন প্যারা তৈরী করতে হলেও Enter Key ব্যবহার করা হয়।

৩২. Back Space Key কাজ কি?

উত্তর: কোন লেখার পিছনের অংশ মুছে ফেলতে এই Key ব্যবহার করা হয়। টেক্সট এডিটরের প্রতিটি স্পেস বা স্পেস কন্টেন্ট মুছতে Back Space ব্যবহার হয়।

৩৩. Delete Key এর কাজ কি?

উত্তর: কোন অক্ষর, শব্দ, বাক্য যেকোনো লেখাকে মুছে ফেলতে কিবোর্ডের ডিলিট Key ব্যবহার করা হয়। অর্থাৎ কোন অবজেক্ট বা লেখা বা নির্দিষ্ট কোন কনটেন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট Key চাপলে সেই কন্টটেন্টটি মুছে যায়।

৩৪. Shift Key এর কাজ কি?

উত্তর: কোনো শব্দ বা বাক্যের শুরুতে অথবা মধ্যে বড় ও ছোট হাতের অক্ষর টাইপ করার জন্য কিবোর্ডের শিফট (Shift) Key ব্যবহার করা হয়।

৩৫. বাংলা লেখার সফটওয়্যার নাম লিখ?

উত্তর: Avro Keyboard একটি দারুন বাংলা লেখার সফটওয়্যার। Avro Keyboard এর প্রধান বৈশিষ্ট হলো এর সহজ সরল ইন্টারফেস আর ফিচারস।

৩৬. স্প্রেডশিট কি?

উত্তর: স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এর আভিধানিক অর্থ ছড়ানো বা বড় মাপের কাগজ। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়।

৩৭. ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কি?

উত্তর: ওয়ার্ড প্রসেসর (Word processor) একটি কম্পিউটার আপ্লিকেশন যেটা ব্যবহৃত হয় সম্পাদনা (ডকুমেন্ট প্রস্তুত, সম্পদনা, ডকুমেন্টের গঠন নির্ধারণ, ডকুমেন্ট সংরক্ষণ, মুদ্রণ) করার কাজে।

৩৮. সফটওয়্যার কত প্রকার?

উত্তর: সফটওয়্যার মূলত দুই প্রকার:-

(i) সিস্টেম সফটওয়্যার (System Software)

(ii) এপ্লিকেশন সফটওয়্যার (Application Software)

৩৯. অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি?

উত্তর: যে সফটওয়্যার দ্বারা কম্পিউটার পরিচালিত হয় তাকে অপারেটিং সিস্টেম বলে। যেমন: Windows, Linux, Ios, Android etc.

৪০. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি?

উত্তর: অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে।

৪১. কম্পিউটার নেটওয়ার্ক কি?

উত্তর: দুই বা ততোধিক কম্পিউটারকে কোনো উপায় ব্যবহার করে যুক্ত করে দিলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক(Computer Network) বলে।

৪২. নেটওয়ার্ক কি?

উত্তর: যখন একাধিক কম্পিউটার পরস্পরে কোনো তার বা বেতার (wired or wireless) মাধ্যমে সংযুক্ত (connected) হয়ে থাকে তখন সেটাকেই বলা হয় নেটওয়ার্ক।

৪৩. সুইচ কি?

উত্তর: সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডেটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়।

৪৪. ইন্টারনেট কি?

উত্তর: ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেট্ওয়ার্ক(interconnected network) এর সংক্ষিপ্ত রূপ। এটা বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়। ইন্টারনেটকে প্রায়ই নেট বলা হয়ে থাকে।

৪৫. মডেম কি?

উত্তর: মডেম হলো এক ধরনের হার্ডওয়ার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে অর্থাৎ ডেটা ট্রান্সমিশনে মডেম এর গুরুত্ব অপরিসীম। একটি ক্ষুদ্র একটি ইলেকট্রনিক ডিভাইস যা মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ করে।

৪৬. স্যাটেলাইট কি?

উত্তর: স্যাটেলাইট হল এমন একধরণের মহাজাগতিক বস্তু বা কৃত্রিম বস্তু যা একটি গ্রহ বা নক্ষত্রকে কেন্দ্র করে সর্বদাই প্রদক্ষিণ করে।

৪৭. অভ্র সফটওয়্যার এর কাজ কি?

উত্তর: অভ্র সফটওয়্যারে বাংলা লেখার জন্য প্রয়োজনীয় সব কিছু ইচ্ছামত সাজিয়ে নেওয়া যায়। এতে বাংলা লেখার জনপ্রিয় সকল পদ্ধতিই যুক্ত করা হয়েছে।

৪৮. হার্ডওয়্যার কি?

উত্তর: কম্পিউটারের যে সমস্ত অংশগুলি আমরা শুনতে এবং হাতের স্পর্শ করতে পারি তাকে কম্পিউটার হার্ডওয়ার বলে। কম্পিউটারের মাউস, কিবোর্ড, প্রিন্টার, সিপিইউ এবং বিভিন্ন ধরনের Part এই সমস্ত কিছুই কম্পিউটার হার্ডওয়ার এর উদাহরণ।

৪৯. প্রজেক্টের এর কাজ কি?

উত্তর: প্রজেক্টর (Projector) হলাে একটি ইলেকট্রো-অপটিক্যাল যন্ত্র যার মাধ্যমে কম্পিউটারের কোন তথ্য, ছবি, ভিডিও বড় স্ক্রিনে উপস্থাপন করা যায়। বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার লক্ষ্য করা যায়।

৫০. ভাইরাস কি?

উত্তর: কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে।

৫১. এন্টি ভাইরাস কি?

উত্তর: এন্টিভাইরাস হলো এক ধরনের প্রোগাম যা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে কম্পিউটারকে সচল রাখতে গুরুতবপূর্ণ ভুমিকা পালন করে।

৫২. ব্রাউজার কি?

উত্তর: ব্রাউজারকে একটি দরজার সাথে তুলনা করতে পারি। এটা এমন একটা দরজা সেখান দিয়ে ইন্টারনেট জগতে প্রবেশ করতে হয়। এটি কম্পিউটার বা মোবাইলের অন্যান্য সফটওয়্যারের মত একটি সাধারন অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

৫৩. ওয়েবসাইট কি?

উত্তর: ওয়েবসাইট হলো কোনো ওয়েব সার্ভারে রাখা ছবি, ওয়েব পেজ, অডিও, ভিডিও বা যেকোনো তথ্য বুঝায়, যা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়।

৫৪. সার্ভার কি?

উত্তর: সার্ভর মানে হলো এমন একটি কম্পিউটার সেখান থেকে অন্যান্য কম্পিউটার গুলোতে ডাটা, তথ্য গুলো সরবরাহ করে থাকে।যে সকল কম্পিউটার গুলো সার্ভারকে অনুরোধ করে এবং পরে সার্ভার থেকে প্রতিক্রিয়া গ্রহণ করে তাদেরকে বলা ক্লায়েন্ট। মূলত server গুলোর কাজ হলো ক্লায়েন্ট ডিভাইস বা কম্পিউটার গুলোকে সেবা প্রদান করা।

৫৫. ফাইল কি?

উত্তর: একটি কম্পিউটার ফাইল হল একটি তথ্য সংরক্ষনের সম্পদ যা কম্পিউটার প্রোগ্রামের নিকট গ্রহণযোগ্য এবং সাধারণত টেকসই স্টোরেজ ভিত্তিক।

৫৬. মডেম এর কাজ কি?

উত্তর: মডেম (মড্যুলেটর-ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া।

৫৭. হার্ডডিস্ক কি?

উত্তর: সহজ ভাবে বলতে গেলে হার্ডডিস্ক হলো কম্পিউটারের মেমোরি। যেখানে বিভিন্ন ধরনের ডাটা, তথ্য জমা থাকে। আমরা মোবাইলে যেমন মেমোরি কার্ড ব্যবহার করি, ঠিক তেমনি কম্পিউটারের মেমোরি হলো হার্ডডিস্ক।

৫৮. অপটিক্যাল ফাইবার কি?

উত্তর: অপটিক্যাল ফাইবার হল কাঁচ (সিলিকা) বা প্লাস্টিক দিয়ে তৈরি করা একটি স্বচ্ছ অথচ নমনীয় ফাইবার। মানুষের চুলের চেয়ে কিছুটা পুরু ব্যাসের অপটিক্যাল ফাইবার, প্রধানত ইন্টারনেট এবং ডেটা ট্রান্সমিশনের কাজে ব্যবহৃত হয়ে থাকে।

৫৯. সার্চ ইঞ্জিন কি?

উত্তর: সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেটা প্রদান করে। এটিকে আপনি মাকড়সার সাথে তুলনা করতে পারেন। যা পুরো নেট দুনিয়ায় জালের মত ছড়িয়ে থাকে নিজের তথ্য সংগ্রহ করার জন্য।

৬০. USB কি?

উত্তর: USB হলো একপ্রকার ক্যাবল প্রটোকল যেটি একধরনের সংযোগ তৈরি করে যার মধ্য দিয়ে একইসাথে বিদ্যুৎ প্রবাহ ও তথ্য আদান প্রদান হয়ে থাকে।

৬১. মেনু বার ও টুল বার কি?

উত্তর: কম্পিউটারের স্ক্রিনের একেবারে উপরে File, Edit, View, Label, Special ইত্যাদি লেখা সারিকে মেনু বলা হয়।

টুলবার হল শর্টকাটে কাজ করার একটি পদ্ধতি। কোন মেন্যুতে না গিয়ে কাজ খুব দ্রুত সম্পাদন করাই টুলবার এর কাজ। মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন টুল বার আছে।

৬২. কম্পিউটার কিভাবে ON করবে?

উত্তর: কম্পিউটার চালু করার পদ্ধতি :

(১) প্রথমে মেইন ইলেকট্রিক সুইচ অন করতে হবে,

(২) যদি UPS-এর সঙ্গে যুক্ত থাকে তাহলে UPS-এর সুইচ অন করতে হবে,

(৩) এরপর ক্যাবিনেট (CPU)-এর সুইচ অন করতে হবে,

(৪) শেষে মনিটরের সুইচ অন করতে হবে।

৬৩. কম্পিউটার কিভাবে OFF করবে?

উত্তর: কম্পিউটার বন্ধ করার পদ্ধতি :

(১) প্রথমে দেখে নিতে হবে সব কার্যকরী উইন্ডােগুলি বন্ধ আছে কি না। যদি তা বন্ধ না থাকে তাহলে সর্বপ্রথম উইন্ডােগুলিকে বন্ধ করে দিতে হবে,

(২) মাউস পয়েন্টের দ্বারা টাক্সবারের একদম বাম দিকে থাকা স্টার্ট বাটনে মাউসের বাম বাটনটিকে ক্লিক করতে হবে এর কম্পিউটার চালু ও বন্ধ করার পদ্ধতি ফলে যে মেনুটি উঠে আসবে সেখানেও একইভাবে Turn off বা Shut Down-এ ক্লিক করতে হবে,

(৩) UPS অফ করতে হবে। (মনিটর সম্পূর্ণ বন্ধ হওয়ার পর),

(৪) ইলেকট্রিক বোর্ডের সুইচ অফ করতে হবে।

৬৪. কম্পিউটারের পাওয়ার বাটনের কাজ কি?

উত্তর: কম্পিউটার চালু করতে হলে সিপিইউয়ের পাওয়ার বাটনে চাপ দিতে হয়।

৬৫. MS অফিসে কিভাবে অক্ষর বোল্ড করবে?

উত্তর: MS অফিসে অক্ষর বোল্ড করার জন্য কিবোর্ড এর CTRL+B চাপতে হবে।

৬৬. উইকিপিডিয়া কি?

উত্তর: উইকিপিডিয়া বিশ্বের জনপ্রিয় এবং সবথেকে ব্যবহৃত ওয়েবসাইট গুলোর মধ্যে একটি। বিভিন্ন নতুন এবং পুরনো যেকোনো তথ্য সংগ্রহ করতে উইকিপিডিয়া ব্যবহার করা হয়।

এটি হল ইন্টারনেটের বিশ্বকোষ। এখানে সব ধরনের ইনফরমেশন সঞ্চয় করা রয়েছে। যেকোনো ইন্টারনেট ইউজার বিনামূল্যে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারে।

৬৭. কিভাবে কালার পরিবর্তন করবে?

উত্তর: কালার পরিবর্তনের জন্য ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সটসমূহ সিলেক্ট করব এবং কীবোর্ডের Ctrl+D চেপে কালার পরিবর্তন করব।

৬৮. কম্পিউটার ব্যবহারের সতর্কতা লিখ?

উত্তর: একটানা কাজ করার সময় ২০ মিনিট পর পর এক মিনিট চোখ বন্ধ করে রাখা কিংবা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে চোখের ওপর তেমন চাপ পড়বে না, যা দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের ক্ষতি থেকে রক্ষা করবে। এ ছাড়া কাজ করার সময় মাঝে মাঝে চোখের পলক ফেলা একটা ভালো উপায়।

৬৯. ইন্টারনেট আসক্তি কি?

উত্তর: ইন্টারনেট আসক্তি বা সমস্যাজনক ইন্টারনেট ব্যবহার বলতে সাধারণত ইন্টারনেটের সমস্যাজনক, বাধ্যতামূলক ব্যবহারকে বুঝানো হয়, দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তির বাস্তব জীবনের বিভিন্ন ক্রিয়ায় উল্লেখযোগ্য অবনতি হয়। তরুণরা ইন্টারনেটের আসক্তির ব্যাধি হওয়ার বিশেষ ঝুঁকিতে রয়েছে।

৭০. ফাংশন Key গুলোর নাম?

উত্তর: ফাংশন Key মোট ১২ টি।

ফাংশন Key গুলোর নাম হলো: F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11, F12 .

৭১. IC কি?

উত্তর: IC এর পূর্নরূপ Integrated circuit.

আইসি হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনীর সংক্ষিপ্ত রূপ। এটি সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙ্গুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী অঙ্গীভূত থাকে। কম্পিউটার, মোবাইল ফোন থেকে শুরু করে মাইক্রোওভেন পর্যন্ত যত রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি দেখা যায় তার অধিকাংশটিতেই আইসি দেখা যায়। আইসির কারণে আমরা অনেক সৃজনশীল ডিভাইস পেয়েছি।

৭২. স্ক্যানারের কাজ কি?

উত্তর: স্ক্যানার ছবি, মুদ্রিত পাঠ্য, হাতের লেখা বা কোনো বস্তুকে স্ক্যান করে এবং একটি ডিজিটাল ছবিতে রূপান্তর করে। স্ক্যানার সাদা কালো বা রঙিন যেকোনো ছবি স্ক্যান করতে পারে। স্ক্যানার এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল যে কোন ডকুমেন্ট, ফোটো বা কোন লেখা কে কপি করা।

৭৩. মাউস কেন ব্যবহার করা হয়?

উত্তর: কম্পিউটার কে নিয়ন্ত্রণ করতে মাউস ব্যবহার করা হয়। মাউস একটি ইনপুট ডিভাইস যা কম্পিউটারে পয়েন্টার বা কার্সার নিয়ন্ত্রন করে। এই পয়েন্টারটির মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন ফাইল, ফোল্ডার এবং অন্যান্য সমস্ত option খুলতে ও বন্ধ করতে পারি।

৭৪. কিবোর্ড কোন ধরনের ডিভাইস?

উত্তর: কিবোর্ড ইনপুট ডিভাইস।

৭৫. প্রজেক্টরের কাজ কি?

উত্তর: প্রজেক্টর (Projector) হলাে একটি ইলেকট্রো-অপটিক্যাল যন্ত্র যার মাধ্যমে কম্পিউটারের কোন তথ্য, ছবি, ভিডিও বড় স্ক্রিনে উপস্থাপন করা যায়। বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার লক্ষ্য করা যায়।

৭৭. কম্পিউটার চালু করার জন্য কি করতে হবে?

উত্তর: কম্পিউটার চালু করার পদ্ধতি :

(১) প্রথমে মেইন ইলেকট্রিক সুইচ অন করতে হবে,

(২) যদি UPS-এর সঙ্গে যুক্ত থাকে তাহলে UPS-এর সুইচ অন করতে হবে,

(৩) এরপর ক্যাবিনেট (CPU)-এর সুইচ অন করতে হবে,

(৪) শেষে মনিটরের সুইচ অন করতে হবে।

৭৮. কম্পিউটারের কয়টি ব্যবহার লিখ?

উত্তর: বর্তমান সময়ে কম্পিউটার বিবিধ ব্যবহার রয়েছে,

এর প্রধান ব্যবহার গুলি হল –

(1) শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার

(2) সংবাদ মাধ্যমে ব্যবহার

(3) চিকিৎসাক্ষেত্রে ব্যবহার

(4) ব্যাংকিং এ কম্পিউটার এর ব্যবহার

(5) গবেষণার কাজে

(6) প্রকাশনায় কম্পিউটার এর ব্যবহার উল্লেখযোগ্য

(7) চিত্তবিনোদনের ক্ষেত্রেও এর ব্যবহার হয়ে থাকে

(8) অনলাইন ব্যবসা বানিজ্যে

(9) আবহাওয়ার পূর্বাভাসে

(10) ট্রাভেল ট্রান্সপোর্ট সংস্থায় ব্যবহার

৭৯. কিভাবে লেখা ডিলিট করতে হয়?

উত্তর: প্রথমেই সিলেক্ট করতে হবে যেটা ডিলিট করতে চান। এরপর ক্লিক করতে হবে Delete অথবা Backspace বাটনে।

৮০. কম্পিউটার কি ধরনের রোবট?

উত্তর: কম্পিউটার একধরনের ইলেকট্রনিক ডিভাইস

৮১. CD কি?

উত্তর: Compact Disc বা সিডি হলো এক ধরনের সেকেন্ডারি মেমোরি (Secondary memory) যাতে অডিও, ভিডিও কিংবা বিভিন্ন ধরনের উপাত্ত (Data) সংরক্ষণ করা যায়।

৮২. DVD কি?

উত্তর: ডিভিডি (DVD) হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক (Digital Video Disc) বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc)। এটি এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক তথ্য রাখার ফরম্যাট।

৮৩. CD/DVD তে কি তথ্য রাখা যায়?

উত্তর: CD তে অডিও, ভিডিও কিংবা বিভিন্ন ধরনের উপাত্ত (Data) সংরক্ষণ করা যায়।

DVD তে এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক তথ্য রাখার ফরম্যাট।

৮৪. মেমোরির তথ্য ধারন ক্ষমতার একক কি?

উত্তর: মেমোরির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হলো কিলোবাইট (Kilobyte) বা কেবি (KB)।

৮৫. কিলোবাইট বড় নাকি বাইট বড়?

উত্তর: কিলোবাইট বড়।

৮৫. ১ বিট সমান কত বাইট?

উত্তর: ১ বিট খুবই ছোটো একক। ৮ বিট সমান ১ বাইট।

৮৬. বিট কি?

উত্তর: কম্পিউটার একক হিসাবে বিট কে ধরা হয়। একটি ক্যারেক্টার বা অক্ষর যেটুকু জায়গা দখল করে তাকে এক বিট বলে।

৮৭. Home menu তে কি কি থাকে?

উত্তর: Home menu তে যা যা থাকে,

(i) ক্লিপবোর্ড গ্রুপ (Clipboard):

কপি, কাট, পেস্ট, ফরম্যাট পেইন্টার ইত্যাদি কমান্ডগুলো এ গ্রুপে রয়েছে।

(ii) ফন্ট গ্রুপ (Font):

টেক্সটের বিভিন্ন স্টাইল ও ফরম্যাটিং সংক্রান্ত কাজ এখান থেকে করা যায়। ফরম্যাটিং করার আগে অবশ্যই কাঙ্ক্ষিত টেক্সট সিলেক্ট করে নিতে হবে।

(iii) প্যারাগ্রাফ গ্রুপ (Paragraph):

প্যারাগ্রাফের বিভিন্ন স্টাইল ও ফরম্যাটিং সংক্রান্ত কাজ এখান থেকে করা যায়। ফরম্যাটিং করার আগে অবশ্যই কাঙ্ক্ষিত প্যারাগ্রাফে কার্সর রাখতে হবে।

(iv) স্টাইলস গ্রুপ (Styles):

এখানে কিছু প্রিসেট স্টাইল দেয়া আছে। সেগুলোতে ক্লিক করে সহজেই ঐ স্টাইলের টেক্সট তৈরি করা যায়।

(v) এডিটিং গ্রুপ (Editing):

Find: কোনো শব্দ, বাক্য বা বিশেষ কোনো চিহ্ন খুঁজতে এটি ব্যবহার করা যায়।

Replace: কোনো টেক্সট-কে অন্য কোনো টেক্সট দ্বারা পরিবর্তিত করতে।

Select: ডকুমেন্টের বিভিন্ন অংশ সিলেক্ট করতে।

৮৮. ফাইল কি?

উত্তর: একটি কম্পিউটার ফাইল হল একটি তথ্য সংরক্ষনের সম্পদ যা কম্পিউটার প্রোগ্রামের নিকট গ্রহণযোগ্য এবং সাধারণত টেকসই স্টোরেজ ভিত্তিক।

৮৯. হার্ডডিস্ক নষ্ট হলে কম্পিউটার চলবে কি?

উত্তর:

৯০. কম্পিউটার গরম হলে কি করবে?

উত্তর: কম্পিউটার গরম হলে গরম বাতাস বেরিয়ে যেতে দিবো, ভাল মানের একটা কুলিং ফ্যান লাগাবো, পিসির কেসিং বন্ধ রাখবো, পিসি নিয়মিত পরিষ্কার করবো, ওয়াটার কুলিং সিস্টেম ইনস্টল করবো, পাওয়ার সাপ্লাই ইউনিটটাকেই বদলে ফেলবো।

৯১. কম্পিউটার ঘন ঘন বন্ধ হলে কি করবে?

উত্তর: বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় কম্পিউটার কিছুক্ষণ চলারপর ঘন ঘন বন্ধ হয়ে যায়। এর দুটি কারণ হতে পারে যেগুলোর কারণে কম্পিউটার বন্ধ হয়ে যায়। যেমন-

(i) পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হলে।

(ii) কুলিংফ্যান, কুলিংপ্রেস্ত, প্রসেসর সমস্যা হলে।

কম্পিউটার ঘন ঘন বন্ধ হলে করণীয় হলো পাওয়ার সাপ্লাই, কুলিংফ্যান, প্রসেসর এগুলো চেক করে দেখতে হবে কোনটির সমস্যা তারপর সেটি ঠিক করতে হবে অথবা পাল্টাতে হবে।

৯২. মনিটর কিভাবে পরিষ্কার করবে?

উত্তর: মনিটর পরিষ্কার করার ক্ষেত্রে সাধারণত নরম কাপড় বা সুতির গামছা ব্যবহার করা ভালো। নরম টিস্যু বা কাগজ ও এ ক্ষেত্রে খুব কার্যকরী। মনিটর পরিষ্কারের জন্য লিকুইড ক্লিনার পাওয়া যায়। তুলা বা পরিষ্কার নরম সুতি কাপড়ে কয়েক ফোঁটা ক্লিনার নিয়ে মনিটর মুছেও পরিষ্কার করে নেয়া যায়।

৯৩. মাউস কিভাবে পরিষ্কার করবে?

উত্তর: মাউসের ঠিক নিচে অপটিক্যাল সেন্সরের উপর কম্প্রেসড এয়ার স্প্রে করুন। এই কম্প্রেসড এয়ারটি ভেতরে প্রবেশ করবে যার ফলে অপটিক্যাল সেন্সরের মধ্যে জমে থাকা চুলের টুকরা, ধুলা-ময়লা ইত্যাদি সবকিছু পরিষ্কার হয়ে যাবে এবং আপনার মাউস এখন আগের চেয়ে অনেক ভালো পারফরমেন্স দেবে।

৯৪. প্লাগ ইন কি?

উত্তর: একটি প্লাগ-ইন হল সফটওয়্যারের একটি অংশ যা নতুন বৈশিষ্ট্য যোগ করে বা বিদ্যমান অ্যাপ্লিকেশনে কার্যকারিতা বাড়ায়। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে তৈরি ওয়েবসাইটগুলিতে সাধারণত ব্যবহৃত হয়।

৯৬. সকেট কি?

উত্তর: সকেট (Socket) হচ্ছে বৈদ্যুতিক ওয়্যারিং লাইনে ব্যবহৃত এমন ধরনের সরঞ্জাম যার মধ্যে সর্বদা বৈদ্যুতিক সংযোগ থাকে। প্রয়োজন অনুযায়ী এর মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে সরবরাহ দেওয়া যায়।

৯৭. এক্সেল কি?

উত্তর: এক্সেল হলো মাইক্রোসফট অফিসের একটি স্প্রেডশিট প্রোগ্রাম এবং অফিস ৩৬৫ এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট এক্সেল -এর মাধ্যমে একজন ইউজার স্প্রেডশিটের ডাটা ফরম্যাট, অর্গানাইজ এবং ক্যালকুলেট করতে পারবেন। এ অ্যাপ্লিকেশন প্রোগ্রামটির সাহায্যে জটিল গাণিতিক গণনা, ডাটা এন্ট্রি ও তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনায় নিখুঁতভাবে চার্ট বা গ্রাফ তৈরি করা ইত্যাদি আরও অনেক জটিল কাজকে অতি সহজে সমাপন করা যায়।

৯৮. এক্সেল কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে প্রচলিত হিসাব রাখা, হিসাব সংরক্ষণের কাজ করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মাসিক ও দৈনিক হিসাব ও অন্য তথ্যাদিও এর মাধ্যমে সংরক্ষণ ও উপস্থাপন করা যায়। প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ, বেতনের হিসাব, কর্মীদের কাজের ব্যবস্থাপনাসহ নানা কাজে এক্সেল ব্যবহার করা হয়।
৯৯. ওয়ার্ড প্রসেসর কি?
উত্তর: ওয়ার্ডপ্রেসের হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যার মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রস্তুত, সংরক্ষণ, এডিট এবং মুদ্রানের কাজকর্ম করা হয়।
১০০. পাসওয়ার্ড কি?
উত্তর: পাসওয়ার্ড হল এক ধরনের তালা যা ব্যবহারকারীর তথ্য, উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তায় ব্যবহৃত হয়।
১০১. পেন ড্রাইভের অপর নাম কি?
উত্তর: পেন ড্রাইভের অপর নাম ফ্লাশ ড্রাইভ।